ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ১১:৪০

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রী জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।

অভিনেত্রীর ভাষ্যে, ‘ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে 'দেবী চৌধুরাণী' হিসেবে কাজের সুযোগে সত্যিই নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল। তার কথায়, ‘অভিনয় জগতটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি। তাই, এটা না থাকলে তো আমিও নেই। সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুন ভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি।

আমার যখন আট-নয় বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছি। তারপরে একটা লম্বা যাত্রাপথ। এই পথচলা নিয়ে আমি থাকতে, বাঁচতে চাই।’ তিনি বলেন, ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম নিজেরটা একটু ভাবা উচিত। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত।’ শেষে বলেন, ‘তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গিয়েছে, সেই টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনও বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’

 

Aminur / এমএসএম

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়