নরসিংদীতে পুলিশের কঠোর অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭
চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের পাশাপাশি মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে নরসিংদী জেলা পুলিশ। পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জরা মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করছেন।
তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলে মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৪ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ১৬টি মাদক মামলা রয়েছে। রায়পুরা থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে। শহর ফাঁড়ি পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে এবং শিবপুর মডেল থানা পুলিশ ২৯ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। এছাড়া দুই মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ ঢাকা থেকে এক নিখোঁজ ভিকটিমকে এবং শিবপুর মডেল থানা পুলিশ কুমিল্লা থেকে আরেক নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ