ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শামসুন্নাহার হল সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর কৃতি সন্তান সামিয়া মাসুদ মম। তাঁর প্রাপ্ত ভোট হল ১৫৯০। সে তার হলে সর্বোচ্চ ভোট পেয়েছে। এমনকি কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়েও সর্বোচ্চ ভোট পেয়েছে। সামিয়া মাসুদ মম শামসুন্নাহার হলের মার্কেটিং বিভাগের ২০২১-২০২২ সালের শিক্ষার্থী।
জানা যায়, শামসুন্নাহার হলের মোট ভোটার ছিল ৪০৯৬। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২৬০৭ জন। জিএস পদে মোট প্রতিদ্বন্দ্বী ছিল ৩ জন। সামিয়া মাসুদ মম জাগরণী ঐক্য সংসদ নামে প্যানেল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মম'র নিকটতম প্রতিদ্বন্দ্বী রাবেয়া খানম জেরিন পেয়েছেন ৪৬৮ ভোট। বিজয়ী হওয়ার পর মম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জাগরণী ঐক্য প্যানেল থেকে আরো যারা বিজয়ী হয়েছে, তাদের প্রতিও আমার শুভকামনা। আমরা হারি-জিতি আমাদের হলকে ভালো রাখতে সর্বোচ্চ কাজ করব ইন শাআল্লাহ। সামিয়া মাসুদ মম'র বাড়ি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ও তার নানার বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর শালুরদিয়া গ্রামে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ