ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় মোবাইল মেকানিকের লাশ উদ্ধার


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ১:৩

পটুয়াখালীর দুমকীতে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পাশে ট্রাফিক পুলিশ বক্সের কাছে সড়ক থেকে সজল কর্মকার (৪২) নামের এক মোবাইল মেকানিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, দুমকি থানা পুলিশের একটি দল সড়কের পাশে রক্তমাখা অবস্থায় পড়ে থাকা এক যুবক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের রণজিৎ কর্মকারের ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন। দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, নিহত সজলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা