নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৭, মোট শনাক্ত ৪১৬
নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জনে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
একই সময়ে নতুন ভর্তি হয়েছেন ৭ জন রোগী এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১০ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, জেলা সদর হাসপাতালে ৫ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন। অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালে কোনো রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪১৬ জন। তবে সৌভাগ্যজনকভাবে জেলায় এ পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ