ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেছে চবি শিক্ষার্থীরা


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় অপরাধীদের শাস্তি, সুষ্ঠু বিচার ও প্রক্রিয়ার বডি পদত্যাগ সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছে  বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 
বুধবার (১০ই সেপ্টেম্বর)  প্রক্টর  অফিসের সামনে "অধিকার সচেতন শিক্ষার্থী" ব্যানারে এই অনশন শুরু করে। 
 অনশনরত শিক্ষার্থীরা হলো বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওমর সমুদ্র, সংগীত বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, স্পোর্টস সায়েন্স বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আহমেদ মুগ্ধ, একই বিভাগের দপ্তর সম্পাদক নাইম শাহ জান, বাংলা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ধ্রুব বড়ুয়া, মার্কেটিং বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ও নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, সংগীত বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে এবং বাংলা বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।
চবি সংগীত বিভাগের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে  বলেন, ‘আমরা কেবল নিজেদের জন্য নয়, পুরো ত্রিশ হাজার শিক্ষার্থীর স্বস্তি নিশ্চিত করতে অনশনে বসেছি। প্রশাসনকে আমরা অভিযোগ নয়, সমালোচনা করছি—যাতে তারা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বাস্তব সমাধানের পথে এগোয়। আমাদের প্রত্যাশা করা যাবে না নয়, বরং কীভাবে করা যায় সেই মানসিকতা।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধুমাত্র দাবির বাস্তবায়ন চাই, প্রশাসনের সঙ্গে সংলাপে অংশ নিতে চাই। কোনো শিক্ষার্থী দ্বিমত পোষণ করলে সেটাও খোলাখুলি আলাপের মাধ্যমে সমাধান করা হবে। আমাদের লক্ষ্য রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ নয়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা।’
বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওমর সমুদ্র বলেন, ‘চবির ইতিহাসে শিক্ষার্থীদের ওপর সবচেয়ে নিকৃষ্ট হামলার পরও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে, আহত ও উদ্বাস্তু শিক্ষার্থীদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাত দফা দাবির বাস্তবায়ন চাই। বাধ্য হয়ে আমরা অনশনে বসেছি। প্রশাসন যদি আমাদের দাবিগুলো অকপটে মেনে না নেয়, সেক্ষেত্রে দায়ভার তাদের। আমাদের লক্ষ্য রাজনৈতিক স্বার্থ নয়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা।’

এমএসএম / এমএসএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী