শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছেঃ আলতাফ হোসেন চৌধুরী
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও ইন্ডিয়া বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে করার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.আলামিন সুজন প্রমূখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার পূর্বে সকাল ১০টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের সুবিধা অসুবিধা সমূহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে অবহিত করেন এবং তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি