ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৪:২৭

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের জামতলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যানচালক তোফাজ্জেল হোসেন (৪৫) ও তাঁর সঙ্গে থাকা এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, মেডিকেল কলেজমুখী ঢাকা মেট্রো-ট ১২-৪১৪০ নম্বরের একটি ট্রাক রেনুপোনা বহনকারী ইঞ্জিনভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর সাতক্ষীরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস সড়কে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন