ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বকেয়া মজুরি ও রেশনের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৯-২০২১ বিকাল ৬:৯

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বকেয়া মজুরি ও রেশন পরিশোধসহ বিভিন্ন দাবিতে পাঁচটি চা বাগানের শ্রমিকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চা শ্রমিক নেতারা।

আলাপকালে চা শ্রমিকরা জানান, উপজেলার ধামাই, শিলঘাট ফাঁড়ি, সোনারুপা, পুঁচি ফাঁড়ি ও আতিয়াবাগ চা বাগান পরিচালনার দায়িত্বে আছে আকিজ গ্রুপ। পাঁচটি বাগানে প্রায় আড়াই হাজার নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন। এরমধ্যে ধামাই ও শিলঘাট ফাঁড়ি বাগানের ১ হাজার ২১ শ্রমিকের ১০ সপ্তাহের রেশন দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। পাঁচ বাগানের শ্রমিকদের মাথাপিছু ১ হাজার ৫০ টাকা করে বর্ধিত মজুরি পাওয়ার কথা। সেটাও দীর্ঘদিন বকেয়া রয়েছে।

এ সময় তারা আরো জানান, দীর্ঘদিন থেকে শ্রমিকদের কাঁচা বসতঘর মেরামত না হওয়ায় বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। এতে সাধারণ শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

এ বিষয়ে সকালে ধামাই বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে শত শত শ্রমিক জড়ো হয়ে প্রতিবাদ করেন।

বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্রপাল বলেন, বাগান কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি-দাওয়া তুলে ধরলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতির কর্মসূচি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি চলবে।

কর্মবিরতির বিষয়ে আকিজ টি কোম্পানির উপ-মহাব্যবস্থাপক কাজল মাহমুদ বলেন, তাদের প্রতিষ্ঠান ২০১৮ সালের মে মাসে পাঁচটি বাগানের পরিচালনার দায়িত্ব নেয়। ১০ সপ্তাহের রেশনের বিষয়টি বেশ পুরনো। আগের প্রতিষ্ঠান বাগান হস্তান্তরকালে বিষয়টি তাদের জানায়নি। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী