ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৬:০

কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা পারাপারের সক্রিয় পাঁচ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে মানব পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে দেয়  বিজিবি।

আটকরা হলেন, সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০), আবদুল হাকিম (৪০)। তারা সকলের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরি এলাকার মিঠাপানিরছরায়।

শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।  

বিজিবি জানায়, সম্প্রতি সময় গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সঙ্ঘবদ্ধ চক্র মাদক, চোরাচালানসহ রোহিঙ্গা পারাপারের জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। এমন পরিস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে বিজিবি সেখানে অভিযান পরিচালনা করে। এতে সীমান্তে লোকজন পারাপারের সক্রিয় সদস্য চক্রের পাঁচ জন সদস্যকে আটক করে। এসময় মিয়ানমার থেকে ৮০ জন অনুপ্রবেশকারীর প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, “সীমান্তে বেশ কিছু দিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মিায়ানমার থেকে বাংলাদেশে মানব ও মাদক পাচারে সক্রিয় রয়েছে। এমন পরিস্থিতিতে বিজিবি টহল জোরদার রেখেছে। এর অংশ হিসেবে মানব পাচারের সক্রিয় পাচঁ সদস্যকে আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মানব পাচারের একটি চক্রের সদস্যদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এর মধ্য সাইফুল (৪০), মোস্তাফা ওরফে গোরাইয়া (২০), নুর আলম (৩০) ও সামসু (৪৫) অন্যতম। তাদেরও ধরতে আমাদের অভিযান চলছে। আটক পাঁচজনকে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চলতি বছর এ পর্যন্ত বিশেষ অভিযানে ৪৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ