ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৫২ঘন্টা পর অনশন ভাঙ্গলেন চবির ৯ শিক্ষার্থী


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ১:২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে অনশনরত  ৯ শিক্ষার্থী দীর্ঘ ৫২ ঘন্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙ্গেছেন। 
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অনশনের জায়গায় উপাচার্যের হাতে শরবত পানের মাধ্যমে তারা অনশন ভাঙ্গেন ।
এদিন জুম্মার নামাজের পর অনশনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলতে এবং তাদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষার্থীরা তাদের ৭দফা দাবি মেনে নেয়ার জন্য উপাচার্যকে বললে রবিবার আন্তরিকতার সহিত আলাপ আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। 
অনশন ভাঙ্গার পর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর সমুদ্র বলেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে উপস্থিত হয়েছিলেন এবং আমাদের কথা দিয়েছেন রবিবার আলোচনার টেবিলে প্রত্যেকটা দাবি নিয়ে আলোচনা করবেন এবং আমাদের দাবিগুলো মেনে নিবেন। বিশেষ করে প্রক্টরিয়াল বডির অপসারণের বিষয়ে আমরা যে আলাপ করেছি তিনি বলেছেন সকল বিষয়ে রবিবার আলাপ আলোচনার মাধ্যমে সমাধান দিবেন" মিউজিক বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, “ভিসি স্যার জানিয়েছেন আমাদের দাবিগুলো সঠিক এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন। রবিবার বিকাল তিনটায় তিনি আমাদের সাথে বসবেন এবং কথা দিয়েছেন কাজ করবেন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, "আমরা রবিবারে বিকেল ৩টার সময় ছাত্রদেরকে সময় দিয়েছি। তারা তাদের দাবিগুলো আমাদের কাছে দিয়েছে। আমি প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছি। রবিবার আন্তরিকতার সহিত এ সমস্যার সমাধান করা হবে।" 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য