বিপিজেএফ নরসিংদী জেলা শাখার সভাপতি শান্ত বণিক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) নরসিংদী জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে শান্ত বণিক (দৈনিক সকালের সময় ও দৈনিক নরসিংদীর নবকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হারুনূর রশিদ (দৈনিক আজকের পত্রিকা ও খবর সংযোগ), সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আমির হোসেন (দৈনিক বাংলার নবকণ্ঠ) ও মো. মোস্তফা খান (দৈনিক ইত্তেফাক)। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক মোমেন খান (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন (দৈনিক যুগান্তর ও চ্যানেল এস), দপ্তর সম্পাদক আমিনুল হক (দৈনিক ভোরের পাতা ও মাই টিভি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দিদার হোসেন পিন্টু (দৈনিক তৃতীয়মাত্রা ও সাপ্তাহিক অরুনিমা) এবং আইন সম্পাদক হয়েছেন এড. এস.এম শরীফ (দৈনিক নয়া শতাব্দী)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. আসাদুজ্জামান (আসাদ) (দৈনিক সমকাল), মোবারক হোসেন (দৈনিক সংগ্রাম), এ.কে.এম সেলিম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), আতাবুর রহমান সানি (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ) ও আরমান আফরাদ (এনপিবি নিউজ)।
কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটি নরসিংদীর সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করবে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে অবদান রাখবে। নরসিংদীর সাংবাদিকরা সবসময় গণমানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। নতুন কমিটির মাধ্যমে পেশাদার সাংবাদিকতার চর্চা আরও বিস্তৃত হবে এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ