ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

‎দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ২:৪

আগামী দুই বছরের জন্য দুমকী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে কুয়াকাটার হোটেল বনানী প্যালেসে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে সদস্যদের ভোটে এই নতুন কমিটি নির্বাচিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এশিয়ান টেলিভিশনের মো. আবুল হোসেন সভাপতি এবং দৈনিক দিনকালের দুমকি প্রতিনিধি মো. সাইদুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি কাজী বেলাল হোসেন দুলাল (দৈনিক জনকণ্ঠ), মো. এবাদুল হক (দৈনিক সমকাল) ও আব্দুল মজিদ খান (দৈনিক আজকের সংবাদ, দৈনিক আজকের রূপান্তর)। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সহিদুল ইসলাম সহিদ সরদার (দৈনিক যুগান্তর) ও মো. নাঈম হোসেন (দৈনিক যুগান্তর, দক্ষিণাঞ্চল)। এছাড়াও মো. জাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ) অর্থ সম্পাদক, মো. রিয়াজুল ইসলাম (দৈনিক মুক্ত খবর) দপ্তর সম্পাদক, কাজী জুবায়ের ইসলাম সোহান (দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক জনবানী) প্রচার সম্পাদক, আল ফাহাদ (প্রতিদিনের বাংলাদেশ) সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এবং শংকর চন্দ্র মিত্র (দৈনিক আজকের পত্রিকা) আইসিটি সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ ফজলুল হক (দৈনিক সাথী), মো. আবদুল কুদ্দুস (দৈনিক মানবজমিন) ও স্বপন কুমার দাস (দৈনিক কালের কণ্ঠ)।

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা