ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চল্লিশ বছর পর চলনবিলে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ২:২১

“নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের চলনবিলে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রায় চল্লিশ বছর পর প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি চলনবিলে অনুষ্ঠিতব্য আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো মানুষের। প্রতিযোগিতায় অংশ নেয় সিরাজগঞ্জ ও পাবনা জেলার ১২টি পানসি নৌকাদল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার বিলসায় ওই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব মো. সাইদুর রহমান। ঢাক ঢোল,বাউল গান আর মাঝি মাল্লার বৈঠার তালে পানির ছকছক শব্দে শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ১২ টি নৌকার অংশগ্রহনে সন্ধা পর্যন্ত চলে বাইচ প্রতিযোগিতা।  

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতা দেখতে বিভিন্ন জেলা শহর ও উপজেলা থেকে নৌকা নিয়ে আসা মানুষ ভিড় করেন বিলের চারদিকে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পরুষ আর প্রবীণদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো বিল এলাকা।

আয়োজক কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মিলন মিয়া ও পিআইও আমিনুল ইসলাম জানান- চলনবিলের রুহাই গ্রামের অংশ থেকে ছাড়া হয় নৌকা। দুই কিলোমিটার পাড়ি দিয়ে  মা জননী সেতুর কাছে এসে শেষ হয়। পয়েন্ট ভিত্তিক প্রতিযোগিতায় তিনবার অংশগ্রহণ করে প্রথম হন সিরাজগঞ্জ জেলার নিউ একতা এক্সপ্রেস, দ্বিতীয় হন বাংলার বাঘ ও তৃতয় হয়েছে আল মদিনা নৌকা।

দর্শনার্থী ও এলাকাবাসীরা জানান- চলনবিলে বহু বছর পর  গ্রাম বাংলার ঐহিত্যবহনকারী মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পেরে খুবই আনন্দিত। এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তাঁরা।

প্রতিযোগিতারা জানান, নাটোরের বিভিন্ন নদীতে হলেও এই প্রথম চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। জয় পরাজয় থাকবেই। তবে প্রতিযোহিতায় অংশ নিতে পেরে তার খুশি।    

আয়োজক জেলা প্রশাসক আসমা শাহীন ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানান- গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য ফিরে আনতে মানুষকে নির্মল আনন্দ দিতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এধরনের প্রতিযোগিতা ধরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব সাইদুর রহমান জানান- আমি চলনবিলের সন্তান। বহু বছর পর এধরনের নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে আমি অভিভূত ও আনন্দিত। নিজ জন্মভূমি চলনবিলে এমন নৌকা বাইচের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।

সবশেষ পুরস্কার সভায় বাইচে প্রথম স্থান অর্জনকারীকে মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ফ্রিজ ও তৃতীয় স্থান অর্জনকারীর হাতে এলইডি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি। এসময় জেলা প্রশাসক আসমা শাহীন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির