খোদাবক্স মেমোরিয়াল লাইব্রেরির পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ
শরীয়তপুরের ডামুড্যায় খোদাবক্স মেমোরিয়াল লাইব্রেরির পক্ষ থেকে ৩১ নং তিলই এড়িকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছে চারা বিতরণ করা হয়েছে।শনিবার সকালে শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে দেখিয়েছে তাদের অসাধারণ মেধা, সৃজনশীলতা, অংকন দক্ষতা, অসাধারণ কবিতা আবৃত্তি, ধাঁধা সমাধান,গল্প পাঠ, দেশাত্মবোধক গান,শিক্ষামূলক ছবি প্রদর্শনী।
শিশুরা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাদের আত্মবিশ্বাস, প্রতিভা আর শেখার প্রতি আগ্রহ সবাইকে সত্যিই মুগ্ধ করেছে। এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিশুদের চিন্তা, কল্পনা আর সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করার একটি প্রচেষ্টা। প্রোগ্রাম শেষে তাদের মাঝে
গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়েছে।“আমাদের লাইব্রেরীর শিক্ষামূলক প্রোগ্রাম শুধু পাঠের সুযোগ নয়, এটি নতুন চিন্তা জাগিয়ে তোলার পথ, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী জ্ঞানের আলোয় আরও সমৃদ্ধ হয়।”এসময় উপস্থিত ছিলেন খোদাবক্স মেমোরিয়াল লাইব্রেরির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ, কোঅর্ডিনেটর,৩১ নং তিলই এড়িকাটি সপ্রাবি প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান পূর্ণ,অবিভাবক সহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের