বড়লেখায় তৃতীয় লিঙ্গের ১ বাংলাদেশি ও ২০ রোহিঙ্গাকে পুশইন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার রাতে নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি লাতু বিওপির টহলবাহিনী তাদেরকে আটক করেছে। আটককৃত ২০ রোহিঙ্গা মুসলমানের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১২ জন বিভিন্ন বয়সি শিশু।
জানা গেছে, বৃহস্পতিবার রাত দুটার দিকে বড়াইল সীমান্তের ৫০০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে আতুয়া গ্রামের মেইন রাস্তা দিয়ে নারী, শিশুসহ ২১ জনের একটি দল পায়ে হেঁটে শাহবাজপুর বাজারের দিকে যেতে দেখে গ্রামের লোকজন স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে গ্রামের লোকজন নিয়ে প্রাথমিকভাবে তাদেরকে বিএসএফের পুশইন করা লোকজন বলে সন্দেহ করেন। পরে তিনি বিষয়টি বিজিবি লাতু বিওপিকে জানালে টহল বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি আতুয়া গ্রামের ঘটনাস্থলে যান। নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিককে দেখতে পান এবং আলাপ করে জানতে পারেন তাদেরকে বিএসএফ বড়াইল এলাকার উত্তর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে। তিনি বিজিবিকে খবর দিলে লাতু বিওপির টহল বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়। স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে রেখে বিজিবি তাদের পরিচয় শনাক্তের কার্যক্রম চালাচ্ছে।
এ ব্যাপারে জানতে বিজিবি লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিভিস করেননি।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার সন্ধ্যায় জানান, বিএসএফের পুশইনকৃত কাউকে বিজিবি এখন পর্যন্ত থানায় সোপর্দ করেনি এবং আটকের কোনো খবরও দেয়নি।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার