ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকার অনুমোদিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়মোহা গ্রামে সংগঠনের নিজস্ব কার্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ও প্রধান পৃষ্ঠপোষক মতিউর রহমান টিটুর সার্বিক সহযোগিতায় এ অভিষেক সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মশিউর রহমান জায়গীরদার মিঠুর সভাপতিত্বে ও শামীম জায়গীরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা রুহেল আহমদ জায়গীরদার, তফজ্জুল খান, আবু সালেহ জায়গীরদার, শোয়েব আহমদ জায়গীরদার, এলাফ উদ্দিন ভূঁইয়া, সাবেক মেম্বার তারা মিয়া, বর্তমান মেম্বার আব্দুল হালিম, সৈয়দ কায়কোবাদ, সদস্য চয়ন দাস, শুভাকাঙ্ক্ষী তুহিন মিয়া, সাবেক মেম্বার ফজর উদ্দিন খান প্রমুখ।

এসময় সংগঠনের সদস্য শাহজাহান, হুমায়ুন, জিলু, রামিম, অনিক, মেহেদী হাসান, কদ্দুছ, মোস্তফা, মধু মিয়া, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান জায়গীরদার মিঠু বলেন, আমাদের লক্ষ্য কেবল সহায়তা প্রদান নয়, মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। একটি ছোট উদ্যোগ, একফোঁটা দয়া বা সামান্য সহানুভূতিও কারো জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। তাই আসুন, বিভেদ ভুলে একসাথে কাজ করি—ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার আলোয় গড়ে তুলি একটি উজ্জ্বল আগামী।”

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছে। সামাজিক উন্নয়ন, সংকট বা প্রাকৃতিক দুর্যোগ—সবক্ষেত্রেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সংগঠনটি ইতোমধ্যেই জেলার সর্বত্র পরিচিতি লাভ করেছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত