ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কর্ণফুলীতে জমিতে কাজ করতে বাঁধা,প্রাণ নাশের হুমকি'তে থানায় জিডি


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:২৯

চট্টগ্রামের কর্ণফুলীতে ক্রয়কৃত নিজের দখলীয় জমিতে কাজ করতে বাধা প্রদান ও গাছ পালা কেটে আগুনে জ্বালিয়ে প্রাণ নাশের হুমকি  দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই জায়গার মালিক। যার জিডি নং ৪৮২।

গত ৯ সেপ্টেম্বর উপজেলা শিকলবাহা ইউপির ২নং ওয়ার্ড কর্ণফুলী গার্ডেন এর পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর জায়গার মালিক রুহুল আমিন অভিযুক্ত আল ফারুক প্রকাশ এজাজ (৪৮) এর নাম উল্লেখ কর্ণফুলী থানায় জিডি করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, সাব কবলা দলিলমূলে ক্রয়কৃত ৮ গন্ডা জমির বৈধ মালিক হয়ে ভোগদখলে থাকলেও আল ফারুক এজাজ নামে এক ব্যক্তি সে জমি দখলের চেষ্টা করছে। গত ৮ সেপ্টেম্বর রাতে এজাজ'রা দল-বল নিয়ে তার জমির বাঁশঝাড় ও ফলজ গাছে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এরপর ৯ সেপ্টেম্বর সকালে আমরা জায়গায় বালু দিয়ে ভরাট করতে গেলে এজাজ'রা বাধা প্রদান করে এবং কেয়ারটেকারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয় বলে উল্লেখ করা হয়। ঘটনার পর রুহুল আমিন কর্ণফুলী থানায় জিডি করেন।

এ বিষয়ে রুহুল আমিন জানান,আমার ক্রয়কৃত দীর্ঘদিনের দখলীয় জায়গায় কাজ করতে গেলে এজাজ'রা দল বল এনে আমার লোকদেরকে হুমকি দিচ্ছে। আমি আইনগত সুরক্ষা চাই।এবিষয়ে অভিযুক্ত আল ফারুক প্রকাশ এজাজের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, “ঘটনার বিষয়ে জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত