ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি প্রতিবাদে প্রবাসীর সংবাদ সন্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৫:২৩

নরসিংদী সদর উপজেলার বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির  অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকি দেয় প্রবাসীর পরিবার প্রান ভয়ের অভিযোগ করে সংবাদ সন্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ওই বিএনপি নেতারা হলেন সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুক। 
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সন্মেলন করেন ভুক্তভোগী সৌদি প্রবাসী ও দিলারপুর বাজারের আল আরাফা ইসলমী ব্যাংক (এজেন্ট)  ব্যাংকিয়ের মালিক ব্যবসায়ী শামিম আহমেদ গাজী (৪০)। এছাড়াও রয়েছে তার সৌদি আরবে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। 
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয়  বিএনপির নেতা কামরুল পাঠান, জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুক দিলারপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে ডোনেশন দাবি করেন। তাদের চাহিদা মত ডোনেশন না দেওয়ায় আমার দিলারপুরে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাকে বের করে দেন এবং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন। পরে একপর্যায়ে তারা আমাকে এর চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন এবং প্রয়োজনে হত্যা করা হবে বলে শাসিয়ে যান। ফলে আমি ও আমার পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নজরপুর ইউনিয়নে বিএনপির পরিচয়ে তারা বেপরোয়া হয়ে ওঠেন। তারা আমাকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে। আমি কখনও কোনো রাজনৈতিক দলের পদ-পদবী বহন করিনি। আমি একজন প্রবাসী ও সাধারণ ব্যবসায়ী। 
সংবাদ সন্মেলন উপস্থিত  স্থানীয় ইউপি সদস্য ইসমাইল বলেন, ভুক্তভোগী শামীম আহম্মেদ  গাজী কোনোসময় রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে। যারা রাজনৈতিক পরিচয় দিয়ে এধরণের কাজ করার চেষ্টা করছেন তারা কখনো দলের কল্যাণ বয়ে আনতে পারে না।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত