ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে পৌর আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৬:০

ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল স্লোগানকে ধারণ করে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত আন্ত:ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ ফাইনাল খেলায় ৫নং ওয়ার্ড দল শক্তিশালী প্রতিপক্ষ ৬নং ওয়ার্ডকে হারিয়ে শিরোপা জয় করে। টানটান উত্তেজনা আর প্রাণবন্ত খেলায় মাঠে বসেছিল ছোটখাটো এক উৎসবের আমেজ।

ফাইনাল ম্যাচ উপভোগ করতে গোদাগাড়ী পৌর এলাকা ছাড়াও আশেপাশের গ্রাম ও ইউনিয়ন থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকরা করতালি ও উল্লাসধ্বনিতে মুখরিত রাখেন মাঠ। তাদের উৎসাহে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৯টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টানা কয়েকদিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে শনিবারের ফাইনালে মুখোমুখি হয় ৫ ও ৬নং ওয়ার্ড। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের মধ্যে আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত ৫নং ওয়ার্ডের জয়েই শেষ হয় খেলা।

পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্য খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহা: সারওয়ার জাহান মুকুল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ ওবাইদুল্লাহ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন মাদকমুক্ত প্রজন্ম গঠনে বড় ভূমিকা রাখবে।”

টুর্নামেন্টের আয়োজক পৌর কর্তৃপক্ষ বলেন, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের সক্রিয় অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত ও সফল হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে।

এমএসএম / এমএসএম

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার