ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আটোয়ারীর সেই আলোচিত অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৫:০

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।রোববার (১৪ সেপ্টেম্বর)  দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক মো.নুরুজ্জামান ৪৬৮ ধারা অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন।

 বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান বলেন গ্রেফতারী পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডি'র তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল প্রমানিত হওয়ায়, আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত। তবে এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঠাকুরগাঁও জেলার এস আই মো:ইকবাল হোসেন আদালতে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করলে, বাদী নারাজি দেন।পরে বাংলাদেশ পুলিশ ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্ত দেয় আদালত।

আদালতে মামলা সূত্রে জানা যায়,পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে,গভর্নিং বডি অনুমোদন নেয়।মর্মে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম ২০২৩ সালের ২০ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদী আনছারুল ইসলাম জানান, অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে,গর্ভনিং বডি অনুমোদন নেয়।ওই অবৈধ কমিটি দিয়ে মাদরাসায় উপাধ্যক্ষ আঃ বাসেদ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আলী,নিরাপত্তা প্রহরী নুর নবী ও আয়া পদে শাহানাজ পারভিনকে নিয়োগ দেন অধ্যক্ষ।

লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা গর্ভনিং বডি সভাপতি মো.রায়হান কবীর বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বোর্ডের প্রজ্ঞাপন জাল করে অধ্যক্ষ গর্ভনিং বডি অনুমোদন নিয়ে যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত