দোহারে বেগম আয়েশা স্কুলে ছাত্রীদের বিক্ষোভ: অনুপস্থিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবিতে উত্তাল বিদ্যালয়
১৪ সেপ্টেম্বর, রবিবার ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে শত শত ছাত্রী প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রথমে বিদ্যালয়ের অভ্যন্তরে এবং পরে স্কুল গেটের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্রীরা ১ বছরেরও বেশি সময় ধরে অনুপস্থিত প্রধান শিক্ষিক কুলছুম বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত দুর্নীতির অভিযোগ এনে প্রশাসনের কাছে ৭৫টিরও অধিক দুর্নীতি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার দাবি জানিয়েছে। তারা জানান, কুলছুম বেগম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন এবং গরীব ছাত্রীদের সঙ্গে তার দুর্ব্যবহার ও অশোভন আচরণ অসহনীয়।
সুমাইয়া আক্তার নামে এক ছাত্রী বলেন,“আমরা চাই প্রশাসন আমাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিক।”
বিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করে আবারো ক্লাসে ফেরত পাঠায়। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর আগস্ট মাসের ২৫ তারিখ থেকে প্রধান শিক্ষক কুলছুম বেগম অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, বেঞ্চ চুরি, পানির ট্যাংক চুরিসহ ৭৫টিরও অধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ