ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-১২-২০২৫ দুপুর ১:২২

চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী নিয়ে বিজয় দিবস পালন করা হয়। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল থেকে সরকারি ঘোষণা মোতাবেক চন্দনাইশ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল,প্রশাসন,সাংবাদিক,সামাজিক,সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ,ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা,মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,পুরস্কার বিতরণী সভা নির্বাহী অফিসার রাজীব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি ও  সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া ,পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. এনামুল কবির, চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ সাবের আহমদ,বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান