ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চাকসু নির্বাচনের প্রথম প্যানেলের মনোনয়ন নিল ছাত্র ইউনিয়ন–ছাত্রফ্রন্টের 'দ্রোহ পর্ষদ'


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৫:৪৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের  প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিল ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোট প্যানেল 'দ্রোহ পর্ষদ'।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে চাকসু নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

'দ্রোহ পর্ষদ' প্যানেলে সহ-সভাপতি (ভিপি)  হিসেবে প্রার্থিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋজুলক্ষ্মী অবরোধ। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে প্রার্থী হবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজউদ্দিন ইমু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ জুনায়েদ কবির।
 
দ্রোহ পর্ষদের জিএস প্রার্থী ইয়াজউদ্দিন ইমু জানান, "তাদের প্যানেলের নাম 'দ্রোহ পর্ষদ'। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে।"

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য