খুলনা মহানগরীর ১৩২ পূজামণ্ডপে উদাপিত হবে শারদীয় দুর্গোৎসব
খুলনা মহানগরীর ৮টি থানার সার্বজনীনভাবে ১২৯টি এবং পারিবারিকভাবে তিনটিসহ মোট ১৩২ পূজামণ্ডপে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উদযাপিত হবে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের কাছে এর তালিকা দিয়েছে মহানগর পূজা উদযাপন পরিষদ।
এ সময় মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে মহানগরের আওতাধীন বিভিন্ন মঠ-মন্দির, শ্মশানঘাট, দেবোত্তর ও অর্পিত সম্পত্তিসহ নানাবিধ সমস্যা তুলে ধরে সমাধানে তার হস্তক্ষেপ কামনা করেন। তিনি নেতৃবৃন্দকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে উল্লিখিত বিষয়গুলো সুষ্ঠু সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. অলোকা নন্দা দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সহ-কোষাধ্যক্ষ প্রসীত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সহ-সমাজকল্যাণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুশান্ত ব্যানার্জী, সহ-গণসংযোগ সম্পাদক রবীন দাস ও নিলয় সাহা প্রমুখ।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু