নরসিংদীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি এবং কৌশল নির্ধারণের লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’ বিষয়ক কর্মশালা। মঙ্গলবার সকাল ১১টায় নরসিংদী সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ-এর সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. আমিরুল হক। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট স্বাস্থ্যগত চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য জরুরি স্বাস্থ্যকর্মী দলগুলোর প্রস্তুতির ওপর জোর দেন। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, এবং খরা—এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিবাহিত রোগ, মশাবাহিত রোগ, হিটস্ট্রোক, এবং অপুষ্টির মতো স্বাস্থ্য সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করে তোলা অপরিহার্য।
কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিমুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রজেক্টের নরসিংদী জেলা প্রতিনিধি সুশান্ত দেবনাথ।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করেন এবং এই ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা আরও সহজ ও কার্যকর হতে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল শেখেন। এর মধ্যে ছিল দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয়, এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পদ্ধতি। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষিত দলটি ভবিষ্যতে যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিতে সক্ষম হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি