ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিকেলে শেষ হচ্ছে চাকসু ফরম বিক্রি,প্যানেল দিচ্ছে না বাগছাস


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৩:১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। । তবে কেউ চাইলে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। সংগঠনটির চবি শাখা আহ্বায়ক আল মাসনুন বিষয়টি নিশ্চিত করেছেন। 
আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম বিক্রি শেষ হতে যাচ্ছে। সে হিসেবে সকাল সাড়ে ৯টা থেকে শেষ দিনের মতো চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রি কার্যক্রম চলছে।
চাকসু ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় ফরম বিক্রি। সোমবার পর্যন্ত প্রথম দুই দিনে কেন্দ্রীয় সংসদে ৯৭টি ফরম বিক্রি হয়েছে। এছাড়া ছাত্রী হল সংসদে ৪৬টি এবং ছাত্র হল সংসদে ২৬টি ফরম বিক্রি হয়েছে।
সকাল থেকেই বৃষ্টি বাধা উপেক্ষা করে মনোনয়ন সংগ্রহ করতে আসেন শিক্ষার্থীরা। শেষ দিনের চাপ সামলাতে বাড়তি জনবল নিয়োগ করেছে কমিশন। স্বতন্ত্র কিংবা প্যানেলের অংশ হিসেবে ফরম সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।
গেলো দুই দিনে ইসলামী আন্দোলন থেকে একটি প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট জোটবদ্ধভাবে দ্রোহ পরিষদ ও স্বতন্ত্র শিক্ষার্থীরা মিলে একটি প্যানেল নির্বাচনের ঘোষণা এরইমধ্যে দিয়েছে। তবে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ গণতান্ত্রিক ছাত্র পরিষদের প্যানেল এখনও ঘোষণা হয়নি।
দীর্ঘ প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। কে কোন পদে লড়বেন তা নিয়ে চলছে আলোচনা কৌতূহল। তবে হল সংসদ থেকে কেন্দ্রীয় সংসদে নির্বাচনের আগ্রহ বেশি শিক্ষার্থীদের মাঝে। এদিকে আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিন হলেও জমা দেয়া যাবে আগামীকাল পর্যন্ত।

এমএসএম / এমএসএম

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের

নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা

এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির

বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস

গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা

ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা

গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ

পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের

বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র‍্যালি

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান

বাকৃবিতে সামুদ্রিক ভূ-দুর্যোগ ও আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা