ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এনসিপির নেত্রী শেলীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৩:২২

উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিলো দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ওই নেত্রীকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নোটিশ প্রদানের পরও তার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ ওঠে এবং তা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

একইসঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।

গত মার্চে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠকের পদ পান নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার