ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পেটের ভিতরে করে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:২৯

ক্সবাজারের টেকনাফে পেটের ভিতরে করে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। পালানোর সময় ধাওয়া করে টেকনাফ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে জাহিদুল্লাহ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সূত্রে জানা যায় এক ব্যক্তি মাদক বহন করে হাসপাতাল এলাকা থেকে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ অধিনায়কের পরিকল্পনা এবং নির্দেশনায় টেকনাফ বিওপি থেকে একটি বিশেষ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান নেয়। হাসপাতালের সামনে একটি অটোরিকশা সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামায়।

এ সময় অটোরিকশার একজন যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাহিদুল্লাহর কথা ও আচরণে অসংলগ্নতা এবং অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। এরপর তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য টেকনাফের সদর থানাধীন নাফ সীমান্ত প্যাথলজি-তে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু রয়েছে। একপর্যায়ে জাহিদুল্লাহ স্বীকার করে তার  পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৪০টি ইয়াবার পোটলা রয়েছে। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট দুই হাজার পিস ইয়াবা রয়েছে। পরে বিশেষ কায়দায় তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন