ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৬-৯-২০২৫ বিকাল ৫:৩০

পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট এলাকার দুই পাড়ের পাকা রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য জোয়ার হলেই ঘাট এলাকা পানির নিচে তলিয়ে যায়, ফলে প্রতিদিন হোন্ডা, রিকশা, এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, কারণ খেয়া পারাপারে নেই কোনো আলোর ব্যবস্থা কিংবা নৌকায় সিগনাল বাতি।

এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়ে থাকেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বৃদ্ধ, রোগী ও জরুরি কাজের জন্য চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তার ভাঙাচোরা অবস্থা ও আলোবিহীন পরিবেশে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া বলেন, আমাদের ঘাটের রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু জোয়ার এলেই সব ডুবে যায়। ছোট ছোট ছেলে-মেয়েরা ভয়ে থাকে স্কুলে আসা যাওয়ার সময়। বৃষ্টি থাকলে জন দুর্ভোগ আরও বেড়ে যায়। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা প্রাইভেট পড়ে রাতে যখন বাড়ি ফিরি তখন খেয়াঘাটে নেমে মনে হয় অন্ধকারে চলছি। সব খেয়া নৌকায় নেই কোন সিগনাল বাতি। দুর্ঘটনার ভয় থাকে সবসময়।   

এলাকার জনপ্রতিনিধিদের কাছে বহুবার অভিযোগ করেও কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। দ্রুত ঘাটের দুই পাড়ের রাস্তাগুলো সংস্কার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা।

গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এর কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমরা উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছি, পর্যাপ্ত বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার