ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীর পাইকারচর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৩:১৫

নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম ভূইয়া। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পর থেকে চেয়ারম্যান আবুল হাসেম ইউনিয়নে খুব একটা সময় দিচ্ছেন না। ফলে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া তার বিরুদ্ধে অতিরিক্ত ফি গ্রহণ, আর্সেনিক মুক্ত টিউবওয়েলের নামে টাকা নিয়ে টিউবওয়েল না দেওয়ার মতো নানা অভিযোগ তুলে ধরা হয় মানববন্ধনে।

অভিযোগকারী এলাকাবাসীর দাবি, ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে চেয়ারম্যানকে অপসারণ করে দ্রুত নতুন প্রশাসক নিয়োগ দিতে হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার