চাকসুতে শিবিরের প্যানেল থেকে লড়বে সনাতন ধর্মাবলম্বী আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে শিবির প্যানেল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। একাধিক প্যানেল থেকে প্রস্তাব পেলেও তিনি শিবিরের প্যানেলকেই বেছে নিয়েছেন। আকাশ দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নরসিংদীর এই কৃতি শিক্ষার্থী জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি তার মনোবল হারাননি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচনের কমিশনারের কাছ থেকে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্যপদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সনাতন ধর্মাবলম্বী হয়ে শিবির প্যানেল থেকে মনোনয়ন নেওয়ার সম্পর্কে জানতে চাইলে আকাশ বলেন, ‘এখানে ধর্মের দিক থেকে তো বিচার করলে হবে না। এখানে ধর্মকে না নিয়ে এসে সততার বিষয়ে দেখতে হবে। তাই বলে এখানে আমি অন্য সংগঠনগুলোকে অসৎ বলছি না। তুলনামূলকভাবে অন্য ছাত্রসংগঠনগুলো থেকে এগিয়ে শিবির। তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সব সময় আকর্ষণ করে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তারা আমাদের প্রতিবন্ধী ছাত্রসমাজকে বিভিন্নভাবে সহযোগিতা করে ও পাশে থাকে। তারা ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এ প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও আমাদের পাশে দাঁড়াবে। এ ছাড়া তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে। তাই আমি নিজে ইসলামী ছাত্রশিবিরের এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়ন নিয়েছি।’
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?