নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে প্রাথমিকভাবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয়, যা বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের রূপ নেয়।
জানা যায়, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ পরস্পর বিরোধে জড়ায়। বিরোধের ধারাবাহিকতায় উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষের রূপ লাভ করে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায় এবং অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়।
এ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি
মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন
দুর্গাপূজার ক্লান্তিকে দূরে ঠেলে এবার শ্যামাপূজার ব্যস্ততা ও উৎসবের আমেজ
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছেঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
টাঙ্গাইলে দরপত্র ছাড়াই ইউএনও'র সহযোগিতায় বালু বিক্রির অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান