চাকসুতে ছাত্রদল মনোনিত ভিপি হৃদয়, জিএস সাফায়েত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিকভাবে এই প্যানেলের ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন শাফায়াত হোসেন।
২৬ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমান তৌফিক, খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপস্নব, সহ খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক হৃদয়, সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার, দফতর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ দফতর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদকে মনোনীত করা হয়।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন: ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন, এবং তায়েফ হোসেন ইমন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?