কুতুবদিয়ায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুতুবদিয়া উপজেলার বিন্দা পাড়া এলাকায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি জমিতে নির্মিত ছয়টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আহমদ উল্লাহর ছেলে আজিজুল হক সাগর ২০১৮ সাল থেকে কক্সবাজার জেলা পরিষদের সরকারি খাস জমিতে দোকানগুলো নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে কক্সবাজার জেলা প্রশাসক কুতুবদিয়া উপজেলা প্রশাসনকে উচ্ছেদের নির্দেশ দেন।
উচ্ছেদ অভিযানে ছয়টি দোকান ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আজিজুল হক সাগর দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা পরিষদের মালিকানাধীন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং মৌজা বিএস খতিয়ান নং-০৮, বিএস দাগ নং-৭৩১০, ৭৩১১ ও ৭৩১৪–এর ৩.৮০ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে মাছ চাষ ও দোকানগুলো পরিচালনা করে আসছিলেন।
সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুকুরটি ৭ লক্ষ টাকায় ইজারা হয়েছে।উচ্ছেদ অভিযানের ফলে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত