বারহাট্টায় মাদক-জুয়া ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ
নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন নৈহাটি বাজারে মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নৈহাটি বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বারহাট্টা উপজেলা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন (মেম্বার), চিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ভুট্টো, চিরাম গ্রামের জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক জসিম উদ্দিন, নৈহাটি গ্রামের মানিক শেখ, বাখড়া গ্রামের যুবদল নেতা রাজনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫নং চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শীর্ষ সন্ত্রাসী উজ্জল শেখ আওয়ামী ফ্যাসিস্টদের পূনর্বাসন করছে। উজ্জল শেখ এলাকায় মাদক, জুয়া, নারী কেলেংকারীসহ এমন কোন কাজ নেই যে সে করে না। এলাকায় সে জুয়ার বোর্ড বসায়। তাই আমরা এলাকাবাসীরা সবাই এই সন্ত্রাসী উজ্জল শেখের হাত থেকে মুক্তির দাবীতে আজ একত্রিত হয়েছি। আমরা এলাকাবাসী উজ্জল শেখকে বিএনপির কমিটি থেকে বহিষ্কার চাই।
বারহাট্টা উপজেলা বিএনপির সহ-সভাপতি কামাল মেম্বার বলেন, উজ্জল শেখ একজন প্রতিষ্ঠিত জুয়াচোর। সে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে এলাকায় মানববন্ধন করায়। আমি সম্পূর্ণ নির্দোষ। যত অপকর্মের মূল হোতা হল এই উজ্জল শেখ। আমার মূল দাবী হল যদি আমি অপরাধী হই তাহলে আমার বিচার কর হোক। অর্থাৎ কে মূল অপরাধী সেটা তদন্ত করে বের করা হোক। আমরা যারা এলাকায় থাকি তাদের না জানার কথা না কে মূল অপরাধী।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে