ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক-১


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ বিকাল ৫:৫২

কক্সবাজারের টেকনাফে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৫ ও ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ওমর ছিদ্দিক (২৮) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন, মিয়ানমারের মংডু এলাকার মো: ওসমানের ছেলে।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদে সাবরাং সুইচ গেইট এলাকার কেওড়া বাগানের ভেতরে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে মাদক চালানের জন্য অবস্থানের খবরে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন যৌথ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক ওমর ছিদ্দিককে আটক করতে সক্ষম হয়। ইতিপূবে তিনি সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন।
লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিককে থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে