ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে আবুবকর খান ভাসানীর ১৩ তম ওফাতবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১২:২২
 টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র' আবুবকর খান ভাসানীর ১৩ তম ওফাতবার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হলে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার খোদা-ই-খেদমতগার ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুবকর ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে মওলানা ভাসানী-আবুবকর ভাসানী মুরিদান-অনুসারী সংঘ, ন্যাপ ভাসানী, খোদা-ই-খেদমতগার, ভাসানী পরিষদ ও মওলানা ভাসানী কৃষক সমিতির সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, ন্যাপ ভাসানীর যুগ্ম মহাসচিব মহাসচিব রুবেল সরকার জুয়েল, মুরিদান সংস্থার সম্পাদক 
আবু ছাইদ আজাদ, ন্যাপ ভাসানী কুড়িগ্রামের সভাপতি সেলিম খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল জেলা NCP এর প্রধান সমন্বয়কারী জাতীয় কৃষক শক্তি ও  ভাষানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, সিপিবি টাঙ্গাইল জেলার সেক্রেটারি ওহেদুজ্জামান মতি, মওলানা ভাসানী আদর্শ কলেজের প্রিন্সিপাল মোঃ দেলোয়ার হোসেন, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, ন্যাপ ভাসানীর যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শরিফুল ইসলাম বিপ্লব'সহ অসংখ্য ভক্ত অনুরাগী ও পরিবারের সদস্যগণ। অতিথি ও ভক্ত অনুরাগীদের জন্য মধ্যাহ্নভোজ ও রাতের খাবারের আয়োজন করা হয়। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত