কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি, সাধারণ সম্পাদক পদে জামায়াত জয়ী
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ মোট সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এতে মোট ১৭ জন প্রার্থী বিজয়ী হন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮টি পদেই বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।
ঘোষিত ফলাফলে, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম ১২১ ভোট পেয়েছেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪৯ জন, যার মধ্যে ২৪১টি ভোট কাস্ট হয়েছে এবং ৬টি ভোট বাতিল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৭ জনের নাম গত ৩১ আগস্ট ঘোষণা করা হয়েছিল এবং নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ