ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎জনগণ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় নাঃ মাওলানা জিয়াউল হক


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১২:৫৯

‎“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। তারা আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
‎কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন কালে এ কথা বলেন,  কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক।
‎
‎ ‎তিনি আরও বলেন, “আমরা যদি ক্ষমতায় যাই, তবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব, যেখানে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দমন-পীড়নের কোন স্থান থাকবে না।”‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২৫) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত গাড়িবহরযোগে এ কর্মসূচি পালন করা হয়। কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের সদস্য ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
‎
‎দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে কুতুবদিয়ার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দরবার শরীফের সামনে শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
‎
‎গ‎‎ণসংযোগে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে,  জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, নির্বাচন পি.আর. (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদদার ও ফ্যাসিবাদীদের দেশদ্রোহী জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
‎স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত করে।
‎
‎‎নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কুতুবদিয়ায় ইসলামী আন্দোলনের এই গণসংযোগকে ঘিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের কর্মসূচিগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ