ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৩:৪৯

বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার ও সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের উদ্যোগে এবং বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতায় শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ  ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী এবং সঞ্চালনায় ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজা।

এছাড়াও বক্তব্য দেন নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, বিএনপি নেতা জিয়াউর রহমান এবং ডা. নজরুল হোসেন প্রমুখ।

দিনব্যাপী এ শিবিরে শান্তিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের হাজারো রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা নেন। অনেক রোগীকে চশমা ও লেন্স প্রদান করা হয়। পাশাপাশি যাদের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদেরকে পরবর্তী সময়ে বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর, ডা. দেওয়ান রুহুল আমিন, ডা. আব্দুল মান্নান, ডা. হাবিবুল্লাহ বাহার ও ডা. মনোতোষ পাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা মতিউর রহমান, সচেতন নাগরিক পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ, মনসুর আলী, সেলিম মিয়া, হুমায়ুন কবির, বাবুল মিয়া, তাজুদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত