ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে পদ্ম ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৩:৪৯

নরসিংদীর শিবপুর সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে পূর্ব উত্তরে হাতছানি দিয়ে মানুষকে আকৃষ্ট করছে দড়িপুরার পদ্ম বিল। যেখানে নৌকায় চড়ে উপভোগ করতে পারবেন পদ্মফুলের সৌন্দর্য এবং পাখিদের বিচরণ।

গ্রাম-বাংলার যেখানেই পুকুর, খাল-বিল রয়েছে সেখানেই দেখা মিলবে অপরূপ এই ফুলটির। তেমনি শিবপুরের দড়িপুরা গ্রামের কাফায়ারটেক এলাকায় রক্ত লাল শাপলা ও পদ্ম বিলে ফুটে থাকা এসব পদ্মফুল তৃষ্ণা মেটাচ্ছে প্রকৃতিপ্রেমীদের।

বিস্তৃর্ণ জলাভূমি। চারদিকে লতা-গুল্ম কোথাও কচুরিপানা। এরই মাঝে ভেসে রয়েছে অগণিত পদ্ম। স্নিগ্ধ তার রং আর আকাশে মেঘের ভেলা এই দুইয়ে মিলে যেন একাকার প্রকৃতি।

বর্ষার পর শরতেও  বিলগুলোয় এখন পদ্মের সমাহার। কোথাও ফুটেছে কোথাও আবার ফোঁটার অপেক্ষা। পদ্ম ফুলের পাতায় জমে থাকা পানিটিও রঙিন করে মানুষের মনকে।

বর্ষা মৌসুমে চারিদিকে শুধু পদ্ম ফুলের সমাহার । বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি রং এর পদ্ম দেখলে মন ও জুড়িয়ে যায়। চোখ যত দূর যায় শুধু পদ্ম আর পদ্ম। এমন অপরূপ দৃশ্য ভ্রমণ পিপাসুদের হাতছানি দিচ্ছে। এ বিলের সৌন্দর্য ও পদ্ম দেখার জন্য উপজেলার  বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আসছে শতশত মানুষ। পদ্ম ফুলের উপস্থিতিতে যেন প্রাণ ফিরেছে গ্রামের শিশুদের উচ্ছল মাখা শৈশবে।

জলের উপর বিছানো সবুজ পাতা ভেদ করে হেসে ওঠে লাল-সাদা হাজারো পদ্ম। জলাভূমি ও বিলেঝিলে ফুটে থাকা পদ্মফুল যে কোন মানুষের মনে জাগিয়ে তোলে অন্যরকম এক অনুভূতি। ভাসমান একেকটি পদ্মের রূপশোভা অভিভূত করে যে কোন বয়সকে। ছবির মতো সাজানো, হৃদয়কাড়া দৃশ্য আটকে রাখতে পারে না দুরন্ত শৈশবকে।

বিলে-ঝিলে সবুজ প্রান্তর আর পদ্ম ফুলের সৌরভ বিমোহিত করে মনকে। এখানে এলে বাতাসেও ছুঁয়ে যায় ফুলের ঘ্রাণ। নয়নাভিরাম এমন দৃশ্য গ্রামীণ জীবনে ডেকে আনে একটু প্রশান্তি আর কারো কারো জীবনে পদ্ম নিয়ে জড়িয়ে আছে কতই না স্মৃতি।

তাই এসব ফুল সংরক্ষণে এর বীজ বা চারা যদি এনে পুকুরে লাগাই তাহলে এখান থেকে প্রচুর ফুল উৎপাদন করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা সম্ভব। 

লালপদ্ম বা রক্তপদ্ম, শ্বেতপদ্ম কিংবা নীল পদ্ম চোখে পড়ে প্রকৃতির রূপ তবে আগের মতে পানির প্রাচুর্যতা না থাকায় দিনের পর দিন জৌলুস হারিয়ে ফেলছে বিলগুলো। তাইতো আগের মতো আর পদ্ম কিংবা শাপলার সৌন্দর্য চোখে পড়ে না। মাঝেমধ্যে পদ্ম কাটার সাথে যুদ্ধ করে পদ্মফুল সংগ্রহের এমন চিত্র সত্যিই মুগ্ধ করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসে পদ্ম ফুল দেখার জন্য, আবার অনেকে ফুল ছিড়ে নিয়ে যায় বাড়িতে। প্রকৃতি প্রেমীদের কাছে টানে এই সুগন্ধিযুক্ত পদ্মফুল। 

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে