ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদী জেলা পুলিশের অভিযান, ৪৮ ঘণ্টায় গ্রেফতার ১০৩


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ১:৮

নরসিংদীতে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধসহ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে চলমান অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের নির্দেশনায় গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত অভিযানে মোট ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার নরসিংদীর নির্দেশনায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও ইউনিট প্রধানদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার অংশ হিসেবে নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে একযোগে অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও চোরাই মালামাল।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার