অপহৃত দশম শ্রেণির ছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেফতার ১
নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে অপহরণের ৯ দিন এক মাদরাসাছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। একই সময় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শাখায়েত হোসেন ওরফে জিহাদ (২৫) উপজেলার লামচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে পুলিশ।
চাটখিল পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদ্রাসার সামনের রাস্তা থেকে জিহাদ নামে এক যুবক দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
নোয়াখালী পুলিশ পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতারকৃত দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন