মান্দায় গাছ কেটে বসতভিটার জমি দখলের অভিযোগ
নওগাঁর মান্দায় এক প্রবাসীর গাছ কেটে বসতভিটার জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাঁরশো ইউপির ছুটিপুর মধ্যপাড়া গ্রামে। ভুক্তভোগী ছুটিপুর গ্রামের মৃত আব্দুস ছামাদ সোনারের ছেলে প্রবাসী মাহবুর রহমান। অভিযুক্তরা হলেন- একই এলাকার প্রতিবেশী সাইদুর রহমান, জাহিদুল ইসলাম বাদল, আবুল কালাম, মিলন হোসেন, তামিজ উদ্দীন, মফিজ উদ্দীন, তমিজ উদ্দীন, জাহাঙ্গীর আলম, জুয়েল রানা, সোহেল রানা, মোত্তালেব, মানিক, আলমঙ্গীর হোসেন, আশরাফ আলী, মিজানুর রহমান মিজু ও মুসা।
সরেজমিন গেলে প্রবাসীর স্ত্রী সোহেলী বেগম জানান, ছুটিপুর মৌজার ১৯৪ খতিয়ানের ৩৩০ ও ৩৩১ দাগে ১৯৮৬ সালের ২১ জুন ৩২ শতাংশ জমির মধ্যে আমার দাদাশ্বশুর ১৫ শতাংশ, শাশুড়ি হালিমা বেওয়া ৭ শতাংশ ও বড়আম্মা রমিচা বেওয়া আড়াই শতাংশ ক্রয় করেন। তখন থেকেই আমরা ওই জমির এক অংশে বসতভিটা ও অন্য অংশে গাছপালা লাগিয়ে ভোগদখল করে আসছি। হঠাৎ প্রতিপক্ষের লোকজন সকালে লাঠিসোঠা নিয়ে এসে জমিতে প্রবেশ করে গাছপালা কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমাদের মারপিটের জন্য ধাওয়া করে। আমরা নিরুপায় হয়ে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাই। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের নিষেধ করে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর তারা ভটভটিতে করে কর্তনকৃত গাছগুলো নিয়ে চলে যায়। এরপর ওই জমিতে পুলিশের নিষেধ অমান্য করে পুনরায় ইউক্যালিপটাস গাছ রোপণ করে দখল করে। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রতিপক্ষের লোকজনের সাথে কথা বললে তারা জানান, ছুটিপুর মৌজার ৩৩৫ খতিয়ানের ৩৩৮ ও ৩৩৯ দাগে তারা জমি পাবেন। এখানে আমরা জমি পাব পুলিশ তাদের মীমাংসার জন্য বারবার বসতে বললেও তারা বসতে রাজি হয়নি। এজন্য থানা পুলিশ আমাদের দখল করে নিতে বলেছে। তাই আমরা দখল করেছি।
এ ব্যাপারে ওসি (তদন্ত) মেহেদী মাসুম জানান, ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে