রিকশা চালক নুরুল কবির হত্যার আসামি আব্দুল মজিদ গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ার আলোচিত নুরুল কবির হত্যাকান্ডের আসামি আব্দুল মজিদ(৬০) প্রকাশ( মজিদ্যা)কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
২০শে সেপ্টেম্বর (শনিবার)রাত ৯টার দিকে উপজেলার দ্বীপ চরতী থেকে মজিদকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন। তিনি আরো বলেন খুনের বিস্তারিত জানতে আসামিকে রিমান্ড চাওয়া হবে আদালতে।
জানা গেছে, উপজেলার এওচিয়া ছড়ারকুলের ৪নং ওয়ার্ডের সুয়ার বাপের বাড়ি এলাকার রিকশা চালক নুরুল কবিরের বাড়ি ভিটা উচ্ছেদ করে পাকা দেয়াল নির্মাণ করতে চাইলে মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধে পিতা পুত্র মিলে প্রকাশ্যে দিনের আলোতে ৬ই সেপ্টেম্বর বিকালে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ঘটনায় মজিদের ছেলে শহিদুল ইসলামকে ১নং আসামি করে সাতকানিয়া থানায় ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত নুরুল কবিরের চাচাত ভাই নেজাম উদদীন।
এদিকে হত্যা মামলার বাদী নেজাম উদদীন বলেন,মজিদ এবং তার ছেলেরা মিলে চূড়ামণির দেলোয়ারের প্রত্যক্ষ সহযোগিতায় ও সোবানের ইন্ধনে আমার ভাই নুরুল কবিরকে নির্মম ভাবে হত্যা করা হয়। আমি কক্সবাজার থেকে আসতে আসতে দেরী হওয়ায় নুরুল কবির ভাইয়ের একটুখানি জীবিত চেহারাও দেখিনি।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, খুনের মামলার আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত