রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমানের বৈধ জমিতে বিধিমোতাবেক নিয়োগকৃত ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টোকে দায়ী করে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব, বাবু তালুকদার প্রমুখ।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ