ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বড়লেখায় আগার ও বনাখলাপুঞ্জির ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে অমর্ত্য ফাউন্ডেশন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২১ বিকাল ৫:৪৩
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও বনাখলাপুঞ্জির পানজুম দখলের ঘটনায় ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সংগঠন অমর্ত্য ফাউন্ডেশন। শুক্রবার (৪ জুন) দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে দুটি পুঞ্জির ৪৮ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেয়া হয়েছে।
 
খাদ্যসমাগ্রী বিতরণকালে যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, আগারপুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে, একাত্তর টিভির বড়লেখা প্রতিনিধি এ জে লাভলু,  নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন কুলাউড়ার অর্থ সম্পাদক প্রতাপ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, সম্প্রতি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও বনাখলাপুঞ্জির পানজুম দখলের ঘটনা ঘটে। ওই ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি অমর্ত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী সিনিয়র সাংবাদিক ফজলুল বারীর দৃষ্টিগোচর হয়। মানবিক কারণে তিনি ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। এরই পরিপ্রেক্ষিতে অমর্ত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি পুঞ্জির ৪৮ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার