ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ২:৫৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে (বিজিবি ৫২) ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহলদল এ অভিযান চালায়। টহলদলটি সীমান্ত হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুকটি উদ্ধার করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বন্দুক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা