ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত-৩
ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে মো. তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জেলে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাহের মাঝি ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, আজ তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে তাহের মাঝিসহ চার জেলে একটি ট্রলারে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় ভোর প্রায় ৪ টার দিকে বজ্রপাতে তাহের মাঝি ঘটনাস্থলেই মারা যান। এতে ট্রলারের থাকা তিন জেলে আহত হয়েছেন। এরা হলেন রিফাত (১২), তার ভাই সিফাত (১৫) ও মারুফ (১৯)।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied